Put Your Ad Here

[ব্লগার ওয়ার্ল্ডঃ ০৪] ব্লগার ইন্টারফেস - Overview, Stats, Layout, Widget পরিচিতি

সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ব্লগার ওয়ার্ল্ড টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে। আজকে আমরা দেখাবো ব্লগার ইন্টারফেস এর অয়ান্ন্য বাকি অপশনগুলি যেমনঃ অভারভিউ, লেআউট, স্ট্যাটস, উইজেট ইত্যাদির পরিচিতি এবং এদের কাজ সম্পর্কে। যদি আপনাদের এই সিরিজটি ভাল লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন আমাদের ফেসবুক পেইজে। এতে আপনাদেরই লাভ, নতুন পোস্ট আশামাত্র আপনারা ফেসবুকেই সেটার আপডেট পেয়ে যাবেন। তাই এখনই লাইক দিয়ে রাখুন।


তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব...

ব্লগার Overview, Stats পরিচিতি



Overview: এখানে ক্লিক করলে নিচের চিত্রের মত শো করবে। এই অপশন হতে জানতে পারবেন আপনার পোষ্টের কতটি কমেন্ট Approve করার জন্য Pending আছে, কতটি কমেন্ট Published করা হয়েছে, আজকে কতবার পোষ্ট দেখা হয়েছে, কতটি পোষ্ট করেছেন এবং আপনার ব্লগের কতজন Followers রয়েছে ইত্যাদি।

Stats: Stats এর অধীনে আরো ০৪ টি অপশন রয়েছে। এটি নিয়ে নিচে বিস্তারিত দেখুন-

Overview: এই অপশনটি ঠিক আগের Overview এর মত। শুধু পোষ্ট View সম্পর্কে বাড়তী কিছু অপশন পাবেন এবং বাকী সব আগেরটির মত।

Posts: এখানে ক্লিক করার পর নিচের চিত্রটি দেখতে পাবেন। এখান থেকে Posts এবং Page View সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অর্থাৎ কোন পোষ্ট ও পেজ কতবার দেখা হলো। এখানে উপরের ডান পাশে দিন, সপ্তাহ এবং মাস এর কিছু অপশন পাবেন। এগুলি ব্যবহার করে আরো বিস্তারিত জানতে পারবেন।


Traffic Source: এই সহজ কথাটির অর্থ আপনি নিজই অনুধাবন করতে পারছেন। এখান থেকে জানতে পারবেন কোন কোন সাইট হতে ভিজিটর আপনার সাইটে আসছেন। এছাড়াও সার্চ ইঞ্জিন হতে কি ধরনের Keyword ব্যবহার করে ভিজিটর আপনার সাইটে প্রবেশ করছে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিচের চিত্রে দেখুন-


Audience: এখান থেকে আপনি জানতে পারবেন কোন দেশ হতে কত জন ভিজিট করলো, কোন ধরনের Browser হতে আপনার সাইট ভিজিট হচ্ছে এবং কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে আপনার সাইট ভিজিট হচ্ছে। নিচে দেখুন-


ব্লগার Layout, Widget পরিচিতি

ব্লগার ড্যাশবোর্ড হতে Layout অপশনে ক্লিক করলে নিচের চিত্রের মত ব্লগার Layout দেখতে পাবেন।



প্রত্যেক ব্লগের Layout অংশটি এ রকমই হয়। তবে Template বেধে ব্লগার Layout টি একটু ভিন্ন হতে পারে।
উপরের চিত্রে ২ সংখ্যা দিয়ে যে অংশটি মার্ক করা হয়েছে সেটি হচ্ছে ব্লগার Gadget বাটন। এ গুলি সাধারণত ব্লগার Layout এর ডানে, উপরে, নিচে এমনকি বাম দিকেও হতে পারে। আপনি যখনি কোন নতুন Widget যুক্ত করবেন, তখনই এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনটিতে ক্লিক করার পর আপনি নিচের চিত্রটি দেখতে পাবেন।



উপরের চিত্রে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এক একটি Gadgets. এগুলিতে ক্লিক করেই আপনার ব্লগারে যুক্ত করতে পারবেন। এ গুলির যে কোন একটিতে ক্লিক করলে আরেকটি বক্স আসবে, সেখানে Save এ ক্লিক করলেই Gadget টি আপনার ব্লগে যুক্ত হয়ে যাবে।



উপরের যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে একটি ব্লগার Gadget. এটিকে আলাদাভাবে দেখানোর কারণ হচ্ছে যে, এটি ব্লগার Gadgets গুলির মধ্যে সবচেয়ে বেশী ব্যবহৃত হয়। আপনার ব্লগে যদি কোন কাষ্টম Widget যুক্ত করতে চান তাহলে এটির মাধ্যমে যুক্ত করতে পারবেন।

আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভাল লেগেছে। যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে দয়া করে কমেন্টে জানান। আমরা আপনার প্রশ্নের রিপ্লাই দেবো। যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং অন্যদের জানান যেন তারাই যুক্ত হতে পারেন আমাদের এই সিরিজের সাথে। নিয়মিত ভিজিট করুন জুবিটেক ডট কম এবং আপডেটেড থাকুন টেকনোলজির সাথে। জুবিটেক - দ্য আল্টিমেট টেকনোলজি...। 

Author:

Facebook Comment