Put Your Ad Here

[ব্লগার ওয়ার্ল্ডঃ ০৩] ব্লগার পোস্ট পরিচিতি - লিখুন আপনার প্রথম পোস্ট!

সবাইকে জুবিটেক এর পক্ষ থেকে শুভেচ্ছা। স্বাগতম জানাচ্ছি ব্লগার ওয়ার্ল্ড তিউতরিয়াল সিরিজের ৩য় পর্বে। গত পর্বে আমরা শিখেছিলাম ব্লগারের ইন্টারফেস সম্পর্কে এবং দেখেছিলাম এর বিভিন্ন ফিচারস এবং তাদের কি কাজ - সে সম্পর্কে। ব্লগার ব্লগস্পট সম্পর্কে এখন আমাদের মোটামুটি একটা ব্যাসিক ধারণা চলে এসেছে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো - কিভাবে লিখবেন আপনার ব্লগ পোস্ট?

ব্লগার ওয়ার্ল্ড টিউটোরিয়াল সিরিজ জুবিটেক

একটা ব্লগ অনেকটা ডায়রির মতো - ডিজিটাল যুগে আমরা এই ডায়রির বদলে নিজস্ব ব্লগে কলমের পরিবর্তে কীবোর্ড দিয়ে আর্টিকেল লিখি এবং প্রকাশ করি। পাঠকরা অর্থাৎ ভিজিটররা সেটা পড়েন এবং মন্তব্য করেন। তাই, আজকে আমরা শিখবো কিভাবে ব্লগারে আপনি পোস্ট বা আর্টিকেল লিখবেন এবং সেটা প্রকাশ করবেন আপনার ব্লগে। তাহলে চলুন শুরু করা যাক!

ব্লগার পোস্ট পরিচিতি


ব্লগার পোস্ট পরিচিতি ব্লগ পোস্ট করুন

উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লগার ড্যাশবোর্ড এর পোষ্ট অপশন। হাতের মাধ্যমে Indicate করা New Post এ ক্লিক করলেই নিচের চিত্রের মত পোষ্ট Editor অংশটি শো করবে।

এছাড়াও বাকী যে চারটি অংশ রয়েছে এ গুলি আপনি নিজেই বুঝতে পারবেন।

ব্লগার পোস্ট লেয়াউট

উপরের চিত্রের সবার উপরের যে অংশ সেটি হচ্ছে ব্লগার Post Title লেখার জায়গা। এখানে আপনার ব্লগ পোষ্টের টাইটেলটি লিখতে হবে। টাইটেলটি আপনার পোষ্টের বিষয়ের সাথে মিল রেখে লিখা ভাল।এরপর Source Code নামে নির্দেশ করা যে অংশটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আপনার ব্লগ পোষ্টের যাবতীয় Html এবং Css কোডগুলি দেখতে পাবেন। আপনার যদি Html এবং Css বিষয়ে কোন অভীজ্ঞতা না থাকে, তাহলে এ অংশটিতে কাজ করার কোন প্রয়োজন নেই।
Post নামক এই অংশটিতে দেখতেই পাচ্ছেন যে, আমি যা পোষ্ট করতে চাচ্ছি তাই লিখেছি। এখানে আপনি মনের ভাব প্রকাশ করবেন স্বাধীনভাবে। এটি দেখতে অনেকটা MS Word এর মত। এখানে যে ম্যানু গুলি রয়েছে সেগুলি ব্যবহার কররে আপনার পোষ্টটিকে ভালভাবে সাজাতে পারবেন। এ অংশটি আপনি নিজে নিজেই বুঝতে পারবেন।

ব্লগার সেটিংস মেনু

উপরের ছবিতে যে Update বাটন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলেই আপনার পোষ্টটি সাথে সাথে Published হয়ে যাবে। পোষ্টটি Publish করার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস Setting করে নিতে হবে।

Labels নামক ১ম অংশটিতে আপনার পোষ্টটির বিষয় বস্তুর সাথে মিল রেখে একটি নাম দিতে পারেন। এর ফলে ঐ একই Label এর পোষ্টগুলি এক সাথে শো করবে।

Permalink এ পোষ্টটির Url এড্রেস লিখতে পারেন। এই লিংকের মাধ্যমে সবাই আপনার পোষ্টটি খুজে পাবে। 

সর্বশেষ ৩ নম্বর যে অশংটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার পোষ্টটির বিবরণ খুব ছোট করে লিখতে পারেন। এই কিওয়ার্ড এর মাধ্যমে সার্চ ইঞ্জিন হতে সবাই আপনার পোষ্টটি খুজে পাবে। এটিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়াও আরো কিছু অংশ রয়েছে। তবে এ গুলি না করলেও কোন সমস্যা নেই। এই জন্য এগুলি নিয়ে এখানে আলোচনা করলাম না। পরবর্তী পর্বে বাকী অপশন গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

আজকে এখানেই শেষ। পরবর্তি পর্বে বাকি বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কোন ধরণের প্রশ্ন থাকলে বা কোনকিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করুন। এই সিরিজটি শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিচিত জনদের সাথে যেন তারাও ব্লগারের এই আনন্দময় যাত্রায় আমাদের সাথে থাকতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। জুবিটেক এর সাথেই থাকুন। 

Author:

Facebook Comment