সবাই কেমন আছেন? স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জুবিটেকের আজকের পোস্ট। আশা করছি আপনাদের সকলের এটা ভালো লাগবে। আমাদের আজকের বিষয়ঃ মোবাইল পানিতে পরলে কি করবেন?
বৃষ্টিতে ভিজে যেতে পারে মোবাইল ফোন। মোবাইল ফোনসহ মনের ভুলে গোসল শুরু করে দিতে পারেন। এমনকি মোবাইলের ওপর চা-কফিও দুর্ঘটনাবশত পড়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পরে তা। কোনো কারণে মোবাইল পানিতে ভিজে গেলে তাৎক্ষণিক কী করবেন তা অনেকেই জানেন না। অনেকে এসময় তারাহুড়ো করে অনেক কিছু করে থাকেন।
কিন্তু আশার কথা হলো কিছু পরামর্শ মেনে চললে ফোনটি আবার চালু করতে পারবেন। আসুন জেনে নিই এই পরামর্শগুলো কী কী:
দ্রুত ফোন বন্ধ করে ফেলুন:
ফোন পানির সংস্পর্শে এলে দ্রুত তা বন্ধ করে ফেলুন। তারপর দ্রুত তা কাগজ বা নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এরপর দ্রুত সিম আর ব্যাটারি খুলে ফেলুন। সাবধানে এগুলো শুকাতে দিন। সরাসরি রোদে শুকাবেন না। মোবাইলে ব্যবহৃত অন্যান্য জিনিসগুলোও আলাদা করে দিন।
পানি মুছে ফেলুন:
ফোনের বাইরে লেগে থাকা পানি মুছতে ব্যবহার করুন পেপার টাওয়েল বা নরম শুকনা কাপড়। ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যেও শুকাতে পারেন মোবাইল। তবে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে মোবাইল ফোন শুকানোর আগে সতর্ক থাকুন। পানি মুছতে ব্যবহার করুন পেপার টাওয়েল বা নরম শুকনা কাপড়।
ব্যাটারি পরীক্ষা করুন:
পানিতে ভিজে নষ্ট হলে মোবাইল ফোনের ওয়ারেন্টি কাজে আসবে না। পানিতে ফোনের ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষার জন্য ব্যাটারি পরীক্ষা খুলে পরীক্ষা করে দেখুন। ব্যাটারিতে সাদা রঙের ক্ষুদ্র স্টিকার থাকে আর্দ্রতা পেলে তা লাল বা গোলাপি রং ধারণ করে।
ফ্যানের বাতাসে শুকাবেন না:
মোবাইল ভিজে গেলে ব্যাটারি খুলে ফোনটি সরাসরি খোলা ঘরের মধ্যে ফ্যানের বাতাসে শুকাবেন না। এতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো। এতে কোনো গরম বাতাস লাগাবেন না। আপনার ফোনটিকে শুকানোর জন্য এয়ার কন্ডিশন ভেন্টের সামনে কিছুক্ষণ ধরতে পারেন।
পুনঃপরীক্ষা করুন:
নিজে থেকে ফোন চালু করার আগে ফোনের পোর্টগুলোতে পানি জমে আছে কিনা পরীক্ষা করে দেখুন। এরপরও আপনার মোবাইল ফোনটি যদি চালু না হয় তবে ব্যাটারি খুলে রাখুন এবং সার্ভিস সেন্টারে নিয়ে যান।
আশা করছি আপনাদের সকলেরই পোস্টটি ভালো লেগেছে। যদি কোন প্রশ্ন থাকে তাহলে এখনই কমেন্ট করে ফেলুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটি পড়ার জন্য। জুবিটেকের সাথেই থাকুন।
