Put Your Ad Here

বুক রিভিউঃ গ্রামের নাম কাকনডুবি - মুহাম্মদ জাফর ইকবাল

সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ব্লগে বইমেলা ২০১৫ সালের প্রকাশিত একটি বই "গ্রামের নাম কাকনডুবি" বইয়ের রিভিউ দিচ্ছি। আশা করি যে সকলের বিশেষ করে যারা বই কিনার কথা ভাবছেন তাদের এটি কাজে লাগবে। 

গ্রামের নাম কাকনডুবী - মুহাম্মদ জাফর ইকবাল




আমার পড়া উনার প্রথম বই সম্ভবত আমার বন্ধু রাশেদ। উনার কিশোর উপন্যাস আমি অনেক পরে পড়েছি। সায়েন্স ফিকশন পড়া হয়েছে আগে। এবারে বইমেলায় এই বইটার নাম আগেই শুনেছি - দামের কারণে যদিও। গতকাল পড়া হল। পড়তে গিয়ে একটাই কথা মনে হল - এই বইটা আরো আগেই লেখা উচিত ছিল।

উনার মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বই কম - মানে একেবারে সেই সময়ের প্রেক্ষাপটে লেখা বই এর কথা বলছি। আমার বন্ধু রাশেদ, ক্যাম্প - এই দুইটা বাদে অন্য কোন বই এর নাম মনেই পড়ছে না। এটা সেই হিসেবে তিন নাম্বার, এবং প্লটের দিক দিয়ে সবচেয়ে ভালো না হলেও, সবচেয়ে দরকারী বোদহয়।

জাদুময়ী কলম, লেখাও সেরকমই হবে। আমাদের দেশের কমবয়সীরা যুদ্ধের কথা জানে, জানে সেটা ভয়াবহ ছিল। কিন্তু কি হয়েছিল, কেন ভয়াবহ সেটা মনে হয় অনেকেই জানে না। লুকিয়ে রাখা হয়, কারণ বাচ্চাদের এমন বিভৎসতার সামনে না আনাই ভাল।

অন্তত আমার কথা বলি, নাইন টেনে ওঠার আগে আমি জানতাম - পাকিস্তান হানাদার বাহিনী অত্যাচার চালায়, মানুষ খুন করে, ত্রিশ লাখ সংখ্যায়। হয়ত আমারই দুর্বলতা - ত্রিশ লাখ ছিল আমার কাছে একটা সংখ্যা। অত্যাচার ছিল - কি বলব, পিঠে বেত্রাঘাত বা খেতে না দেয়া। কিন্তু একজন মানুষের মৃত্যু যে কি মর্মদায়ক, তা আমি বুঝতে পারি নি তখন।

এই বইটি সেসব দিক দিয়ে ব্যতিক্রম। একেকটা চরিত্রকে আমার কাছে খুব প্রিয় বানিয়ে এরপর তাকে মেরে ফেলে, খুব সহজেই তিনি আমাকে স্বজন হারানোর স্বাদটা দিয়েছেন। একটা চরিত্রকে হারানো না, কয়েকটা চরিত্রকে আমি বই তে হারিয়েছি। পাকিস্তানি জান্তার (জান্তা না বলে জানোয়ারও বলা যায়) পশুর মত কার্যাবলী, ছোটদের আত্মীয়করণ করার মত করেই ফুটি উঠেছে।

একেবারে যে কোন খটকা নেই, বা অপছন্দের জায়গা নেই, তা কিন্তু না। তবে সেগুলো একান্তই ব্যক্তিগত প্রেজুডিস। উনার বই এর প্রধান পাঠক যেহেতু ইম্প্রেশনেবল বয়সের, তাই বলা আর কি। প্রথম যেটা বলব সেটা হল, উনার রাজাকার/ভিলেন + চাপ দাড়ীর স্টেরিওটাইপিং। পরের পয়েন্টটা হল -'গল্পের মধ্য একটু রং চং মেখে বললে তেমন কিছু হয় না।' (এমন দর্শন মেনে চললে সমস্যা)।

তৃতীয় আর শেষ খারাপ লাগার জায়গাটা হল, পাকিস্থান আর্মির বিশেষ এক রেজিমেন্টকে নিয়ে লেখা পাতাটুকু। গল্পের ঘটনা বা গতির সাথে এই অংশটুকু যায় না। মনে হচ্ছিল বই লিখতে লিখতে উনার মনে হয়েছিল এখানে এই রেজিমেন্টের ব্যাপারে একটু বলা দরকার।

অনেকের কাছেই মনে হতে পারে এটা আরেকটা আমার বন্ধু রাশেদ, অথবা আরেকটা ইয়ং এ্যাডভেঞ্চার, আমার মনে হয় - এটা আরেকটা 'গ্রামের নাম কাকনডুবী'


এক নজরে -

গ্রামের নাম কাকনডুবী 

লেখক - মুহাম্মদ জাফর ইকবাল
পাতা - ২৫৬ পাতা
মুল্য - ৪০০ টাকা (ডিসকাউন্ট এ ৩০০)
রেটিং - উনার বই রেটিং করার দৃষ্টতা আমার নেই।
(বি.দ্র. শেষ করতে চাই, বই এর কয়েকটা লাইন তুলে ধরে।)
"আচ্ছা মামুন। আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করি।
"কি কথা।"
"তুই কি কখনো ভেবেছিলি আমাদের সামনে কুকুর মানুষের লাশ খাবে, আর আমরা সেটা দেখব?"
"না।'
" তুই কি ভেবেছিলি আমরা একটা মেয়ের লাশ লাঠি দিয়ে পানিতে ঠেলে দিব?"
"না।"
" তুই কি ভেবেছিলি এটা আমাদের কাছে মনে হবে এটা খুবই সাধারণ একটা ঘটনা?"
"না।"
(আসলেই এই বইটা উনার আরও আগে লেখা উচিত ছিল।)

কমেন্ট করে আপনার মতামত জানান আমাদেরকে তাড়াতাড়ি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 

Author:

Facebook Comment