Put Your Ad Here

বাংলা ব্লগ থেকে আয় করুন খুব সহজেই (আর্টিকেলঃ ১)

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

বর্তমানে ব্লগ এবং ব্লগ থেকে আয় অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। কারণটা হচ্ছে এখন মোটামুটি অনেকেই শুধু আয়ের চিন্তা করেই ব্লগ খুলছেন। ব্লগ থেকে আয় করা সম্ভব তবে সেটা সোজা নয় আগেই বলে দিচ্ছি কারণ মিথ্যা প্রলোভন দেখিয়ে আমি আমার পাঠকদের সাথে প্রতারণা করতে চাইনা।
ইংলিশ ব্লগ থেকে আয় করার সবচেয়ে ভালো এবং মানসম্মত উপায় হচ্ছে গুগল অ্যাডসেন্স। এটা মোটামুটি সবাই জানেন। তাই এটা সম্পর্কে বেশি বললাম। আমার কাজ বাংলা ব্লগ নিয়ে তাই আমি এখন সেটার ব্যাপারেই আপনাদেরকে জানাবো।

ব্লগ ব্লগিং ব্লগার

বাংলা ব্লগ থেকে আয় করার জন্য আপনার তিনটি জিনিস লাগবে। সেটা হচ্ছে ১। ভিজিটর ২। ভিজিটর এবং ৩। ভিজিটর...

কি অবাক হচ্ছেন? কারণ আমি কোন স্পেলিং মিস্টেক করিনি আমি আসলেই শুধু ভিজিটরদের কথা বলতে চেয়েছি। আমি বেশ কিছু জনপ্রিয় বাংলা ব্লগ লক্ষ্য করলে দেখবেন যেমনঃ টেক টিউন্স, টিউনারপেজ, পিসি হেল্পলাইন বিডি, সামহয়ারইনব্লগ ইত্যাদি শুধুমাত্র অ্যাড থেকে আয় করতে পারছে আর সেটা কেন পারছে? কারণ তাদের প্রচুর পরিমানে ভিজিটর আছে। আপনি হয়ত শুনলে অবাক হবেন না যে টেক টিউন্স ব্লগে প্রতিমাসে শুধু ইউনিক ভিজিটরই আসে ৫ লাখের বেশি! বাকিদের কথা নাহয় বাদই দিলাম।

ব্লগ থেকে আয়


তাহলে এবার আপনি চিন্তা করুন...

প্রশ্নটা হচ্ছে – তাহলে আমরা কি করবো? আমাদের ব্লগ থেকে কি আয় করবার কোন সম্ভাবনা নেই?
উত্তরটা হচ্ছে – আছে এবং অবশ্যই আছে। কেন থাকবেনা? না থাকার কি কোন কারণ আছে?

প্রথমেই একটা সুন্দর ব্লগ তৈরি করেন। ব্লগ বলতে যে শুধু টেক বা প্রযুক্তি নিয়েই ব্লগ তৈরি করতে হবে তা নয়। আপনার পছন্দের এবং মানুষের পছন্দের যেকোনো বিষয় নিয়েই আপনি একটা ব্লগ খুলতে পারেন। সেটা হতে পারে নানা ধরণের খাবার, ট্রাভেলিং, ফ্যাশন, স্টাইল সহ আরও অনেক অনেক কিছু।

বাংলা ব্লগ থেকে আয়

উন্নতমানের কন্টেন্ট দিন। ভালো ভালো পোস্ট লিখুন। ভিজিটরকে খুশি রাখুন যেন তারা পরবর্তীতে আপনার ব্লগে বারবার ফিরে আসে। ভালোভাবে SEO করুন কারণ SEO এর কোন বিকল্প নেই।

SEO কিভাবে শিখবেন চিন্তা করছেন?

গুগলে একটু কষ্ট করে লিখুন SEO Tutorial বা Search Engine Optimization Tutorial আর এন্টার চাপুন। দেখবেন ১ সেকেন্ডেরও কম সময়ে কয়েক কোটি টিউটোরিয়াল হাজির হয়ে যাবে আপনার সামনে। এখন শুধু শেখার পালা...।

নিজেকে একজন এক্সপার্ট ব্লগার হিসেবে গড়ে তুলতে শুধু লেখালেখি নয় পাশাপাশি ওয়েব ডিজাইন সহ আরও কিছু জিনিস শিখে রাখুন। এতে করে আপনি আপনার প্রয়োজন মতো আপনার ব্লগকে কাস্টমাইজ করতে পারবেন।

আজকে এই পর্যন্তই। পরবর্তী আর্টিকেলে আমি আপনাদের দেখাবো বাংলা ব্লগ থেকে আয় করার বেশ কিছু উপায় এবং কিছু ভালো অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানাবো সবাইকে এবং আপনার সকল প্রশ্নের রিপ্লাই দেবো।

তাহলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হ্যাপি ব্লগিং

Author:

Facebook Comment