Put Your Ad Here

আপনার ব্লগের জন্য সিলেক্ট করুন পারফেক্ট থিম বা টেম্পলেট এখনই!

সবাইকে প্রথমে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এটা আমার অভ্যাসে দাড়িয়ে গেছে তাই প্রতিবার আমার কাছ থেকে একটা ফ্রি শুভেচ্ছা সবাই পাবেন! 

যাই হোক, প্রথমেই মজা দিয়ে শুরু করলাম। তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ব্লগ এবং ব্লগের সাথে সম্পর্কিত থিম বা টেম্পলেট এর গুরুত্ব এবং কম্বিনেশান সম্পর্কে। তাহলে চলুন শুর করে দিই। 

ব্লগ থিম টেম্পলেট

আপনার একটা ব্লগ আছে। যেহেতু বর্তমানে নানা বিষয়ের ওপরে ব্লগ আছে তাই আমরা ধরে নিলাম আপনি যেই ব্লগটা খুলেছেন সেটা টেকনোলজি এর উপরে তৈরি করা। তাহলে টেকনোলজি ব্লগের জন্য আপনার কাছে একটা পারফেক্ট থিম থাকা প্রয়োজন। সেটা কিভাবে আপনি খুজবেন এবং ইউজ করবেন? আমরা এখানে সেটাই দেখব যে কোন ব্লগের জন্য কি ধরণের টেম্পলেট নির্ধারণ করা উচিৎ এবং কি ধরণের টেম্পলেট ব্যাবহার করা উচিৎ।

১। পার্সোনাল ব্লগ

আপনার একটা পার্সোনাল ব্লগ থাকতে পারে যেখানে আপনি নিজের অনুভূতি, চিন্তা এবং জ্ঞান অন্যদের সাথে শেয়ার করতে পারেন। তাই, পার্সোনাল ব্লগটাকে যদি আপনি সুন্দর করে সাজাতে চান তাহলে প্রথমেই আপনাকে এর জন্য একটি সুন্দর এবং মানান্সই টেম্পলেট খুজে বের করতে হবে অথবা বানিয়ে নিতে হবে। পার্সোনাল ব্লগে সিম্পল এবং ফাস্ট লোডিং টেম্পলেট গুলোই সবচেয়ে ভালো মানায়। একটা সিঙ্গেল মেনু, সাথে পোস্ট এবং সিং্বল সাইডবার নিয়ে তৈরি টেম্পলেটগুলিই পার্সোনাল ব্লগের জন্য আদর্শ হতে পারে।

২। নিউজ ব্লগ

ইদানিং বেশ অনেকগুলিই নিউজ টাইপ ব্লগ বা ২৪/৭ ব্লগ দেখা যাচ্ছে ওয়েব জগতে। এসব ব্লগে কিছু বিষয় মাথায় রাখতে হবে টেম্পলেট বা থিম সিলেক্ট করার সময়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাকে অবশ্যই এমন একটি টেম্পলেট ইউজ করতে হবে যেটাতে সমস্ত ক্যাটাগরির নিউজ বা আর্টিকেল হোমপেজেই দেখা যায়। কারণ বেশিরভাগ পাঠক এবং ভিজিটর এইসব সাইটের হোমপেইজ টাই গুরুত্তের সাথে দেখে। অন্য ক্যাটাগরি কেউ যেতে চায় না তাই সমস্ত কন্টেন্ট এর একাংশ যেন হোমপেজে থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

৩। মাল্টি-অথর ব্লগ বা কমিউনিটি ব্লগ

এই ধরণের ব্লগ আপনি নিশ্চয়ই দেখেছেন? তাই না? কারণ, টেক টিউন্স সামহোয়ায়িনব্লগ সহ অন্যান্য সকল বাংলা ব্লগগুলিই কমিউনিটি ব্লগ। এই ব্লগের বিশেষত্ব হচ্ছে এখানে মেম্বার হয়া যায় এবং সকল মেম্বার নিজের আর্টিকেল লিখে অন্যদের সাথে শেয়ার করতে পারে এই ব্লগগুলিতে। এইসব ব্লগের জন্য একটু ফিচার সহ টেম্পলেট/থিম সিল্কেত করা প্রয়োজন। একটি স্লাইডবার, ২টি মেন্যু যার প্রথমে থাকবে ব্লগ সম্পর্কে তথ্য এবং ২য় মেন্যুতে থাকবে বিভিন্ন ক্যাটাগরির লিংক। সাথে আলাদা সাইডবার এবং বেশ কিছু ফিচার যেমন পপুলার পোস্ট, সাম্প্রতিক কমেন্ট এবং পোস্ট, বেস্ট ব্লগার ইত্যাদি উইজেট বা প্লাগিন থাকতে পারে। এই ধরণের থিমই কমিউনিটি বা মাল্টি অথর ব্লগের জন্য পারফেক্ট বলা যায়।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আপনার কোন প্রশ্ন আছে কি? তাহলে দেরী করছেন কেন... এখনই একটা কমেন্ট করে ফেলুন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় বসে আছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জুবিটেকের সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।

Author:

Facebook Comment