ZubyTech ব্লগের পাঠকেরা সবাই কেমন আছেন? আশা করি ভালই। তাহলে চলুন আজকের আর্টিকেল শুরু করা যাক!
বাজারে থাকা নানা স্মার্টফোনের ভীড়ে ক্রেতারা যেনো কনফিগারেশন ও মূল্য বিবেচনায় অপেক্ষাকৃত ভালো ফোনটিই বেছে নিতে পারেন সেইলক্ষ্যে নানা ফিচারের স্মার্টফোন নিয়ে ধারাবাহিক পোস্ট করে যাচ্ছে প্রিয়টেক। আর তারই ধারাবাহিকতায় আজ থাকছে ১০,০০০ টাকা দামের মধ্যে থাকা ১ গিগাবাইট র্যামের স্মার্টফোনসমূহের ফিচার, মূল্য ও অন্যান্য তথ্য নিয়ে বিশ্লেষণধর্মী পোস্ট।
বাজারে থাকা নানা স্মার্টফোনের ভীড়ে ক্রেতারা যেনো কনফিগারেশন ও মূল্য বিবেচনায় অপেক্ষাকৃত ভালো ফোনটিই বেছে নিতে পারেন সেইলক্ষ্যে নানা ফিচারের স্মার্টফোন নিয়ে ধারাবাহিক পোস্ট করে যাচ্ছে প্রিয়টেক। আর তারই ধারাবাহিকতায় আজ থাকছে ১০,০০০ টাকা দামের মধ্যে থাকা ১ গিগাবাইট র্যামের স্মার্টফোনসমূহের ফিচার, মূল্য ও অন্যান্য তথ্য নিয়ে বিশ্লেষণধর্মী পোস্ট।
স্মার্টফোন ব্যবহারকারী মাত্রই জানেন র্যামের গুরুত্ব কতোটুকু। ১০,০০০ টাকা বাজেটের মধ্যে বেশ কিছু ফোনে কোয়াডকোর প্রসেসর ব্যবহৃত হলেও সেগুলোতে র্যাম সাধারণত ৫১২ মেগাবাইট। র্যাম কম হলে উচ্চগতির প্রসেসরের ব্যবহার তেমন একটা ফলপ্রসূ হয়না- এটা অধিকাংশ ব্যবহারকারীরই জানা। র্যাম কম দিয়ে অন্য কনফিগারেশন যতোটাই উন্নত করা হোক না কেন তা ব্যবহারকারীদের সাথে প্রতারণা ব্যতিরেকে আর কিছুই নয়। দেশীয় বাজারে বর্তমানে ১০,০০০ টাকা বাজেটের মধ্যে থাকা নিম্নোক্ত ৫টি স্মার্টফোনে ১ গিগাবাইটের র্যাম রয়েছে-
- Walton Primo F4
- Walton Primo GH2
- Micromax Canvas Unite
- Micromax Canvas Unite 2
- Micromax Canvas Fire
প্রিয় পাঠক, চলুন তাহলে এবারে উল্লিখিত স্মার্টফোনসমূহের মূল্য, স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্য দেখে নেওয়া যাক-
Walton Primo F4 :
অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চির ডিসপ্লে, ১ গিগাবাইটের র্যাম, ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। ১.২ গিগাহার্টজ ডুয়েলকোর প্রসেসরের এই ফোনে জিপিউ হিসেবে রয়েছে মালি-৪০০ ।
প্রিমো এফ-৪ স্মার্টফোনটিতে আরও রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ক্যামেরায় আছে অটোফোকাস সুবিধা। এতে সেন্সর হিসেবে কম্পাস,প্রক্সিমিটি সেন্সর প্রভৃতি বিদ্যমান। কানেক্টিভিটি হিসেবে এই ফোনে থ্রিজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই প্রভৃতি সুবিধা বিদ্যমান। ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ১,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী।
মূল্যঃ
Walton Primo F4 স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৭,৭৯০ টাকা।
Micromax Canvas Unite:
অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১ গিগাবাইটের র্যাম, ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা থাকলেও নেই অটোফোকাস সুবিধা। আর হ্যাঁ, এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৫.৫ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ১৪০ ঘন্টা। এতে সেন্সর হিসেবে জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর প্রভৃতি বিদ্যমান। কানেক্টিভিটি হিসেবে এই ফোনে থ্রিজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই প্রভৃতি সুবিধা বিদ্যমান।
মূল্যঃ
Micromax Canvas Unite স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৮,৬৯৯ টাকা। স্পেসিফিকেশন অনুযায়ী এর মূল্যকে সহনশীল বলতেই হবে। প্রসঙ্গতঃ উল্লেখ্য, এটি বাজারের সর্বাপেক্ষা কমমূল্যের ১ গিগাবাইট র্যাম ও কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ স্মার্টফোন।

Walton Primo GH2:
১ গিগাবাইট র্যাম ও ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনটি বাজারে আসার স্বল্পতম সময়েই এর স্বল্পমূল্যের কারণে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলো। অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনটিতে রয়েছে ৪.৫ ইঞ্চির ডিসপ্লে, ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের Primo GH2 এ জিপিউ হিসেবে রয়েছে মালি ৪০০। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ভিডিও কলিং কিংবা সেলফি এর জন্য ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তো থাকছেই । এছাড়া এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা।
অপেক্ষাকৃত ভালো ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনটিতে রয়েছে ১,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এসবের পাশাপাশি ডুয়েল সীম ব্যবহারের সুবিধাতো থাকছেই। উল্লেখ্য, Primo GH2 স্মার্টফোনটিতে লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে। ১৩৫ মিলিমিটার উচ্চতা ও ৯.৪৫ মিলিমিটার পুরুত্বের Primo GH2 প্রস্থে ৬৭ মিলিমিটার। বেশ হালকা গড়নের এই ফোনটির ওজন মাত্র ১২৭ গ্রাম। উল্লেখ্য, ইতোমধ্যে এই ফোনের জন্য অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট আপডেটের বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছে।
মূল্যঃ
Primo GH2 এর বর্তমান বাজারমূল্য ৯,৪৫০ টাকা।

Micromax Canvas Fire A104:
মাইক্রোম্যাক্সের এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ব্যবহার করা হয়েছে। ৪.৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, মিডিয়াটেক চিপসেট, মালি ৪০০ জিপিউ প্রভৃতি। ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর এই ফোনে রয়েছে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা।
ছবি তুলতে এই ফোনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, এর পাশাপাশি ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। কানেক্টিভিটি হিসেবে এই ফোনে থ্রিজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই প্রভৃতি সুবিধা বিদ্যমান থাকলেও এতে জি-সেন্সর ব্যতীত আর কোন সেন্সর অনুপস্থিত, যা এর একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা। ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনটিতে রয়েছে ১,৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৬ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম প্রায় ১৮০ ঘন্টা। আর হ্যাঁ, এই ফোনটির একটি উল্লেখযোগ্য দিক হলো এতে ডুয়েল ফ্রন্ট স্পীকার ব্যবহার করা হয়েছে, যা এর সাউন্ডকে বেশ বাড়িয়ে তোলে।
মূল্যঃ
Micromax Canvas Fire A104 এর বর্তমান বাজারমূল্য ৯,৪৯৯ টাকা।
Micromax Canvas Unite 2:
অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে ৪.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, মিডিয়াটেক চিপসেট আর মালি ৪০০ জিপিউ। ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাযুক্ত এই ফোনের ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস, জিওট্যাগিং প্রভৃতি সুবিধা। আর সেলফি তোলা কিংবা ভিডিও কলিং এর জন্য ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তো রয়েছেই ।
ডুয়েলসীম সুবিধাসম্পন্ন এই ফোনে কানেক্টিভিটি হিসেবে রয়েছে থ্রিজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস প্রভৃতি সুবিধা। ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর এই ফোনে রয়েছে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ নিশ্চিত করতে এই ফোনটিতে ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে। সেন্সর হিসেবে এই ফোনে প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় সেন্সর ব্যবহার করা হয়েছে।
মূল্যঃ
Micromax Canvas Unite 2 স্মার্টফোনটি বর্তমানে বাজারে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ১০,০০০ টাকা বাজেটের মধ্যে ১ গিগাবাইট র্যামের স্মার্টফোন কিনতে চাইলে সবদিক বিবেচনায় মাইক্রোম্যাক্সের এই ফোনটিকে অন্য সকল ফোনের থেকে এগিয়ে রাখতেই হবে।
আশা করছি যে পোস্টটি সকলের ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না।
